সিলেট
আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৭ নেতাকর্মী আটক

মোগলাবাজারে টায়ার জ্বালিয়ে নাশকতার চেষ্টা

মোগলাবাজারে টায়ার জ্বালিয়ে নাশকতার চেষ্টা

স্টাফ রিপোর্টার:

সিলেটের মোগলাবাজার থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সাতজন নেতা-কর্মীকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ২৫ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে মোগলাবাজার থানাধীন ৪২ নম্বর ওয়ার্ডের প্যারাইচক থেকে শ্রীরামপুর বাইপাসগামী সড়কে সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

অভিযোগ অনুযায়ী, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতা এমদাদ রহমানের নির্দেশনায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একটি নোহা গাড়ি ও মোটরসাইকেলযোগে সেখানে এসে পাকা সড়কের ওপর টায়ার জ্বালিয়ে নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছিলেন।

এ সময় মোগলাবাজার থানা পুলিশ অভিযান চালিয়ে একটি নোহা গাড়ি (ঢাকা মেট্রো-ছ-১১-১৮৫৭) এবং আগুনে পোড়ানো টায়ারসহ সাতজনকে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে থাকা আরও ১৫ থেকে ২০ জন পালিয়ে যায়।

আটক ব্যক্তিরা হলেন— মোঃ সেলিম আহমেদ (৩১), লিটন আহমেদ (৩৩), মোঃ তাজুল ইসলাম (৩৭), আশিক আহমদ (২৮), মোঃ সুমন মিয়া (২৮), নবীর হোসেন (২২) ও বাদল আহমদ (২৫)। তাদের সবার বাড়ি সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।