‘রেজিম চেঞ্জ’ ও বাংলাদেশ-ফ্রান্সের সঙ্গে তুলনা নিয়ে উত্তপ্ত ভারতের রাজনীতি

ভারতের নির্বাচনী তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে দেশটির রাজনীতিতে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বিরোধীদের বিরুদ্ধে তরুণদের উসকে দিয়ে বাংলাদেশ ও ফ্রান্সের মতো সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির চক্রান্তের অভিযোগ এনেছেন। অন্যদিকে কংগ্রেস এমপি শশী থারুর এবং জ্যেষ্ঠ আইনজীবী প্রশান্ত ভূষণসহ বিরোধী নেতারা এই অভিযোগ সম্পূর্ণ প্রত্যাখ্যান করে বলেছেন, তাদের আন্দোলন সরকারকে অবৈধভাবে ফেলার জন্য নয়, বরং দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং অবাধ ও নিরপেক্ষ নির্বাচন রক্ষা করার জন্য।

গতকাল রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কিরেন রিজিজু অভিযোগ করেন, বিরোধী রাজনীতিবিদ এবং ‘ভারত-বিরোধী চক্র’ এসআইআর-বিরোধী আন্দোলনের সুযোগ নিয়ে তরুণদের মাধ্যমে দেশে সহিংসতা ছড়ানোর ষড়যন্ত্র করছে।

কিরেন রিজিজু লেখেন, ‘বাংলাদেশে যে সহিংস ঘটনা ঘটেছে এবং ফ্রান্সে যে দাঙ্গা, অগ্নিসংযোগ ও লুটপাট হয়েছে—ঠিক তেমনি এক ষড়যন্ত্র ভারতের জন্যও করা হয়েছিল। ভারতবিরোধী চক্র এবং কিছু রাজনীতিবিদ তরুণদের উসকে দিতে এবং আমাদের রাস্