সমালোচনার মাঝেই চূড়ান্ত দলে সাব্বির

৩৪ বছর বয়সী সাব্বির রহমানকে উদীয়মান ক্রিকেটারদের টুর্নামেন্ট রাইজিং স্টারস এশিয়া কাপের প্রাথমিক দলে রাখা নিয়ে কিছুটা আলোচনা ও সমালোচনা তৈরি হয়েছিল। এবার চূড়ান্ত দলেও জায়গা পেলেন এই ব্যাটার।

সাব্বির ছাড়াও বাংলাদেশের রাইজিং স্টারস এশিয়া কাপের ১৫ সদস্যের দলে আছেন আফিফ হোসেন, ইয়াসির আলী, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসানদের মতো ক্রিকেটাররা।মানচিত্র দেখুন

সাব্বিরকে রাইজিং স্টারসের দলে রাখা প্রসঙ্গে আজকের পত্রিকাকে প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেছিলেন, ‘সবার উদ্বেগের জায়গাটা ঠিক আছে। তবে মানুষকে বুঝতে হবে, এটি একটি দল। এ দলটি মূলত জাতীয় দলের পরবর্তী ধাপ। আমরা তাকে জাতীয় দলে বিবেচনা করছি। সে কারণেই তাকে আবার এ দলে ফিরিয়ে আনা হয়েছে, যাতে জাতীয় দলের জন্য তাকে প্রস্তুত করা যায়। পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের দিকে তাকালে দেখা যাবে, তাদের এ দলেও এমন খেলোয়াড় রয়েছে, যারা জাতীয় দলের বাইরে থাকলেও নিয়মিত খেলছেন। কারও বয়স বেশি হয়েছে, কিন্তু তিনি এখনো জাতীয় দলের বাইরে। মূলত এ ধরনের খেলোয়াড়দের নিয়েই দলগুলো এ দল গঠন করছে।’

আটটি দল দুই গ্রুপে ভাগ হয়ে ম্যাচগুলো খেলবে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। ৫টুর্নামেন্ট শুরু হবে আগামী ১৯ নভেম্বর। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং। ২১ নভেম্বর আফগানিস্তান ও ২৩ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামবে দল। টুর্নামেন্টে বাংলাদেশের নেতৃত্ব দেবেন সাইফ হাসান।

দুই গ্রুপ থেকে সেরা দুই দল সেমিফাইনালে জায়গা করে নেবে। ২৯ নভেম্বর ফাইনাল দিয়ে টুর্নামেন্ট শেষ হবে।

বাংলাদেশ ‘এ’ দল: সাইফ হাসান, সাব্বির রহমান, রকিবুল হাসান, ইয়াসির আলী, পারভেজ হোসেন ইমন, শাহাদাত হোসেন দিপু, ইরফান শুক্কুর, রিপন মন্ডল, ইকবাল হোসেন ইমন, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ সাইফউদ্দিন, আফিফ হোসেন, সামিউন বাসির রাতুল, মোহাম্মদ রুবেল, ইফতেখার হোসেন ইফতি।