১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট থেকে গ্রেফতারকৃত আসামী কারাগারে

ডায়ালসিলেট ডেস্ক::সিলেট মহানগর থেকে গ্রেফতারকৃত পলাতক আসামীকে কারাগারে পাঠানো হয়েছে। তার নাম মো. জাবেদ আহমদ (৩০)। তিনি কোতোয়ালী থানার বাগবাড়ি আখড়াগলি এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে।

আজ রোবিবার (৫ আগস্ট) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সুরমা মার্কেটের সামন থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-৯ সিলেট ক্যাম্পের একটি দল। পরে তাকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়।

র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা মেজর মাহফুজুর রহমান জানান, জাবেদ (৪৩/৫৪৪ নং) মামলার এজহারভুক্ত পলাতক আসামি।

ডায়ালসিলেট এম/