হামের চিকিৎসায় ঘাটতি না রাখতে নির্দেশনা দিচ্ছেন প্রধানমন্ত্রী: রিজভী

হাম ও ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলায় সরকার প্রতিনিয়ত কাজ করছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, হামের চিকিৎসায় যেন কোনো ঘাটতি না থাকে, সে বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সার্বিক দিকনির্দেশনা দিচ্ছেন। ডেঙ্গু প্রতিরোধেও তিনি কাজ করছেন।

আজ রোববার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন রিজভী। জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হরিজভী বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী নিজেই পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছেন। তবে এ কর্মসূচি বাস্তবায়নের দায়িত্বে যাঁরা রয়েছেন, তাঁদেরও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। এ ক্ষেত্রে যেন কোনো ঘাটতি না থাকে, সেদিকে নজর রাখতে হবে।

এ সময় প্রবাস জীবনে তারেক রহমানের অবদানের কথাও উল্লেখ করেন রিজভী। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর দেশের বাইরে অবস্থান করলেও নানা প্রতিকূলতা ও প্রবাস জীবনের মধ্য থেকেও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশের প্রতিটি সংকট ও দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছেজিয়াউর রহমান ফাউন্ডেশনের কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে সংগঠনটি জাতীয় পর্যায় ছাড়িয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলেও কার্যক্রম পরিচালনা করছে। করোনা মহামারি, অতিবৃষ্টি, বন্যা ও শীতের মতো বিভিন্ন দুর্যোগে প্রবাসে থেকেও তারেক রহমান নির্দেশনা দিয়েছেন এবং মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছে দিতে ভূমিকা রেখেছেন।

রিজভী বলেন, স্বাধীনতা ও গণতন্ত্রের সঙ্গে যাঁদের নাম অবিভাজ্যভাবে উচ্চারিত হয়, তাঁরা হলেন জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ও সংগঠনটি বিভিন্ন মানবকল্যাণমূলক কাজ করেছে। করোনা মহামারি, হামের প্রাদুর্ভাব এবং উত্তরাঞ্চলের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন সংগঠনটির সদস্যরা।

এ ছাড়া দুর্ঘটনায় পঙ্গুত্ববরণ করা ব্যক্তিদের কৃত্রিম পা সংযোজন, বৃক্ষরোপণ এবং চিকিৎসাসহায়তার মাধ্যমে অসংখ্য মানুষকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সংগঠনটি বলে জানান রিজভী।

অনুষ্ঠানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. ফরহাদ হালিম ডোনার, ড. মোর্শেদ হাসান খানসহ চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক ও জ্যেষ্ঠ পেশাজীবী নেতারা উপস্থিত ছিলেন।ন।য়।