সিলেট প্রতিনিধি:
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), এসএমপি, সিলেটের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) বিকেল ৩টায় সিলেট পুলিশ লাইন্স স্কুলের অডিটোরিয়ামে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় ৫৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এতে শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা ও শিল্পকর্মের মাধ্যমে প্রতিভা তুলে ধরার সুযোগ পায়।
এ সময় সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ এবং পুনাক, এসএমপি, সিলেটের সদস্যরা উপস্থিত ছিলেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে আয়োজিত এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা শিশু-কিশোরদের সৃজনশীলতা বিকাশ ও শিল্পচর্চায় উৎসাহিত করার একটি উদ্যোগ।