১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সচেতনতায় আমরা

স্বরাষ্ট্রমন্ত্রী দাবি-দাওয়া মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন বললেন বাবুনগরী

স্বরাষ্ট্রমন্ত্রী দাবি-দাওয়া মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন বললেন বাবুনগরী

ডায়ালসিলেট ডেস্ক :: ব্যক্তিগত কোনো কারণে দেখা করিনি, জাতীয় স্বার্থে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে বৈঠক করেছেন বলে জানিয়েছেন বলে জানান হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর আমির আল্লামা জুনাইদ বাবুনগরী।

আজ মঙ্গলবার খিলগাঁও মাখজানুল উলুম মাদরাসায় অনুষ্ঠিত বৈঠকে আল্লামা বাবুনগরী এসব কথা বলেন।

তিনি বলেন, জাতীয় স্বার্থে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে গতকাল আমাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে আমরা আলেম-ওলামাদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার, গ্রেপ্তার ও হয়রানি বন্ধ এবং কওমি মাদরাসাসমূহ খুলে দেওয়ার দাবি জানিয়েছি। স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের দাবি-দাওয়াগুলো মেনে নেওয়ার মৌখিক আশ্বাস দিয়েছেন। আমরা আশা করছি সরকার দ্রুত আমাদের দাবিগুলো মেনে আলেম-ওলামাদের মুক্তি দেবেন।

তিনি আরো বলেন, সারা দেশে অসংখ্য নিরীহ আলেম-ওলামাদের গ্রেপ্তার করা হয়েছে। তারা কারাগারে মানবেতর জীবনযাপন করছেন। বৈঠকে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিষয়গুলো তুলে ধরেছি। আমরা জানিয়েছি হেফাজতের বিরুদ্ধে কথিত যে সহিংসতার অভিযোগ করা হচ্ছে, তা সঠিক নয়। হেফাজতের কোনো নেতাকর্মী সহিংসতার সাথে যুক্ত ছিল না। কিছু দুষ্কৃতকারী হেফাজতের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করেছে। তাদের খুঁজে বের করা দরকার। নিরীহ আলেম-ওলামাদের এসবের সাথে কোনো সম্পর্ক নেই বলে তিনি কথাগুলো ব্যক্ত করেন।

এসময় বৈঠকে আরো উপস্থিত ছিলেন হেফাজতের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম, সিনিয়র নায়েবে আমির আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী, নায়েবে আমির মাওলানা আবদুল আওয়াল, প্রচার সম্পাদক মাওলানা মুহিউদ্দীন রাব্বানী, মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী ও মাওলানা জহুরুল ইসলাম প্রমুখ।

`);printWindow.document.close(); }) .catch(error => console.error("Error loading print page:", error)); }); });