আন্তর্জাতিক
বিশ্বকাপ ফাইনালে স্পেনের সাথে পাত্তাই পেলো না আর্জেন্টিনা

১-০ গোলে হারলো মেসির দল

১-০ গোলে হারলো মেসির দল

 

 

নিজস্ব প্রতিবেদক :: স্পেনের কাছে পাত্তাই পেলনা আর্জেন্টিনা। লাগাতার আক্রমণে অবশেষে অতিরিক্ত সময়ে আর্জেন্টিনার জালে গোল করলেন ফেরান তোরেস। অতিরিক্ত সময়ের খেলা শুরু হওয়ার মাত্র ৩৭ সেকেন্ডের মাথায় স্পেন ১-০ গোলে এগিয়ে গেল, ডান দিক থেকে পোরোর ক্রস থেকে উইলিয়ামস বলটিকে ব্যাক পোস্টে তোরেসের দিকে ঠেলে দেন, আর তোরেস বুলেট গতির শটে বলটি জালে জড়ান।

 

তার এ নজরকড়া গোলে স্পেনকে ২য় বারের মত বিশ্ব চ্যাম্পিয়ন শিরোপা জয়লাভ করলো দলটি। আর্জেন্টিনাকে বোতলবন্দী করে নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ জিতে নিল স্পেন। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালের অতিরিক্ত সময়ে একমাত্র গোল করেছেন স্পেনের ফেরান তোরেস।

 

 

শুরুতেই মাঠজুড়ে স্প্যানিশ আর্মাডাদের একের পর এক আক্রমণ। বলের দখল থেকে শুরু করে গোলমুখে শট নেওয়া, সবখানেই স্পেনের আধিপত্য ছিলো।

এদিকে কোন ধরনের পাত্তাই পেলোনা টানা দ্বিতীয় বিশ্বকাপ জেতা লিওনেল মেসির দল আর্জেন্টিনা।

 

তবে এবারের ফাইনাল ম্যাচে দাপুটে ফুটবল খেলেই ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটাল স্পেন। নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য ড্র থাকার পর ম্যাচের ১০৬ মিনিটে গিয়ে জয়সূচক গোলটি করেন ফেররান তোরেস। যা স্পেনকে ২য়বারের মতো শিরোপা জিতলো দলটি।