কুলাউড়ায় মেয়র কাপ ফুটবলের উদ্বোধন

ডায়াল সিলেট ডেস্ক ॥ কুলাউড়া পৌরসভার আয়োজনে ‘মেয়র কাপ ফুটবল-২৩’ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার কুলাউড়া এনসি স্কুল মাঠে বিকেল ৪টায় উৎসবমুখর পরিবেশে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। তিনি বলেন, যুব সমাজকে সুপথে পরিচালনায় খেলাধুলা ও শিক্ষার বিকল্প নেই। তাদের জন্য খেলাধুলা ও শিক্ষার সু-ব্যবস্থা তৈরী করে দিতে না পারলে জাতির ভবিষ্যত অন্ধকার হয়ে যাবে।

কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের সভাপতিত্বে ও ক্রীড়া সংগঠক এহসান আহমদ টিপুর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু ও কাউন্সিলার কায়ছার আরিফ।

আরও উপস্থিত ছিলেন বিশেষ অতিথি কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ, কুলাউড়া থানার ওসি মোঃ আব্দুছ ছালেক, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাওঃ ফজলুল হক খান সাহেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য বদরুল আলম সিদ্দিকি নানু, কুলাউড়া নবীনচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী ও সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ, যুক্তরাজ্যস্থ কমিউনিটি লিডার আব্দুল মালিক, কুলাউড়া ক্রীড়া সংস্থার সাবেক সম্পাদক এনামুল ইসলাম, উপজেলা স্কাউটের সাবেক সম্পাদক মোঃ ফয়জুর রহমান ছুরুক, এড. এটিএম মান্নান, জাপা নেতা মবশ্বির আলী, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক কাবুল পাল, কুলাউড়া সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাইদুল হাসান সিপন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক কাউন্সিলার সাইফুর রশীদ সুমন ও সদস্য সচিব কাউন্সিলার আতাউর রহমান চৌধুরী ছোহেলসহ প্রমুখ।

আব্দুল বারী চৌধুরী স্পোর্টস একাডেমীর পৃষ্টপোষকতায় উদ্বোধনী খেলায় হোসেনপুর ফ্রেন্ডস ক্লাব কাদিপুর ২-১ গোলে ভুকশিমইল ফুটবল একাদশকে পরাজিত করে বিজয়ী হয়।