সিলেটের তেতলি ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে তেতলি ইউনিয়ন প্রিমিয়ার লীগ-২০২৬। আজ (শনিবার) আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য জনাব মোহাম্মদ আব্দুল মালিক।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ আয়োজনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে খেলাধুলার প্রসার এবং তরুণদের ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত হওয়ার সুযোগ তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।