৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

মৌলভীবাজার

মৌলভীবাজারে গত এক সপ্তাহে ৪১ কেজি গাঁজা, ৮০৭ পিস ইয়াবা, ৮ বোতল ফেনসিডিল উদ্ধার

মৌলভীবাজারে গত এক সপ্তাহে ৪১ কেজি গাঁজা, ৮০৭ পিস ইয়াবা, ৮ বোতল ফেনসিডিল উদ্ধার

ডায়াল সিলেট ডেস্ক :: মৌলভীবাজার জেলা পুলিশের গত এক সপ্তাহের মাদক বিরোধী অভিযানে মোট ৪১ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ৮০৭ পিস ইয়াবা ট্যাবলেট এবং ০৮ বোতল ফেনসিডিল উদ্ধার এবং মাদক উদ্ধারের এসব ঘটনায় ০৮ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

এর পাশাপাশি গত ০৭ দিনে বিভিন্ন থানার অভিযানে ০৪ জন সাজাপ্রাপ্ত আসামিসহ মোট ৪৫ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া অন্যান্য ভাবে আরও ৬৯টি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) জনাব সুদর্শন কুমার রায় জানান, ”মৌলভীবাজার জেলাকে মাদকমুক্ত করতে জেলা পুলিশ বদ্ধপরিকর। মাদক, জুয়াসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”

`);printWindow.document.close(); }) .catch(error => console.error("Error loading print page:", error)); }); });