সিলেট

শাবিপ্রবিতে ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে–২০২৬’ সিলেট বিভাগীয় পর্যায়ের প্রদর্শনী ও মূল্যায়ন অনুষ্ঠিত

শাবিপ্রবিতে ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে–২০২৬’ সিলেট বিভাগীয় পর্যায়ের প্রদর্শনী ও মূল্যায়ন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) আয়োজিত বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক জাতীয় প্রতিযোগিতা ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে–২০২৬’-এর সিলেট বিভাগীয় পর্যায়ের প্রদর্শনী ও মূল্যায়ন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তরুণ প্রজন্মের উদ্ভাবনী মেধার বিকাশ, বিজ্ঞানমনস্ক চিন্তার প্রসার এবং প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা এবং সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।

এ সময় আরও উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম, সিলেট রেঞ্জের ডিআইজি মো. জাহাঙ্গীর হোসেন, শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম, জিয়াউর রহমান ফাউন্ডেশনের বিজ্ঞান মেলা–২০২৬ আয়োজক কমিটির কেন্দ্রীয় আহ্বায়ক প্রকৌশলী ড. মোহাম্মদ ইকবালসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক এবং বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক প্রকল্প প্রদর্শন করেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণায় আরও উৎসাহিত করবে।