৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শ্রীমঙ্গলে রাস্ট্র সংস্কার আন্দোলনের সভা পন্ড 

ডায়াল সিলেট ডেস্ক :: পুলিশি বাঁধার মুখে শ্রীমঙ্গলে রাষ্ট্র সংস্কার আন্দোলনের পূর্ব নির্ধারিত সভা পন্ড হয়েছে। চা শ্রমিক আন্দোলনে হামলা, সাম্প্রদায়িকতার পাতানো ফাঁদ এবং প্রীতম দাশের কারা বরণ উপলক্ষে রোববার বিকাল ৩ টায় শহরের মহসিন অডিটোরিয়ামে আলোচনা সভার ডাক দেয় রাষ্ট্র সংস্কার আন্দোলন গণতন্ত্র মঞ্চ। সভার আয়োজকরা জানিয়েছেন, সভায় রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি, সাবেক সংসদ সদস্য নবাব আলী আব্বাস খাঁন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, নাগরিক ঐক্যর সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার, ভাসানী অনুসারী পরিষের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, সংক্ষুব্ধ নাগরিক আন্দোলন সিলেট এর আব্দুল করিম কিম, রাষ্ট্র সংস্কার আন্দোলনের অর্থ সমন্বয়ক দিদারুল ভূঁইয়া বক্তব্য রাখার কথা ছিল। জানা গেছে, কর্মসূচী সফল করতে শ্রীমঙ্গল পৌরসভার মহসিন অডিটোরিয়াম ভাড়া করা হয়েছিল। এজন্য শ্রীমঙ্গল থানা পুলিশের অনুমতি নেয়া হয় বলে আয়োজকরা দাবী করেছেন। সভার কয়েক ঘন্টা আগে পুলিশের পক্ষে পূর্ব নির্ধারিত স্থানে সভা করতে নিষেধ করা হয়। পরে আয়োজকরা শহরের অনতিদূরে হবিগঞ্জ রোডের সাদি মহল কমিউনিটি সেন্টারে সভার স্থান পূননির্ধারণ করেন। আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য প্রীতম দাশ জানান, পুলিশের অনুমতি নিয়ে সভাস্থল পরিবর্তন করে সাদি মহলে সভার প্রস্তুতি কালে পুলিশ এসে সভা করতে নিষেধ করে। এসময় পুলিশের নির্দেশে কমিউনিটি সেন্টার এর লোকজন সেন্টারের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। পরে নেতৃবৃন্দ ফটকের সামনে ব্যানার টানিয়ে জরো হতে চেষ্টা করলে পুলিশ এতেও বাঁধা দেয়। প্রীতম অভিযোগ করে বলেন, এসময় জয় বাংলা শ্লোগান দিয়ে ছাত্রলীগ নামধারী ৩০-৪০ টি মোটর-সাইকেলে মহরা দিয়ে এলাকায় ত্রাসের সৃষ্টি করে। পরে সংগঠনের নেতৃবৃন্দ স্থানীয় সবুজবাগ এলাকায় মিলিত হন। এসময় সংগঠনের কেন্দ্রীয় সদস্য প্রীতম দাশ ক্ষোভ প্রকাশ করে আরো বলেন, ফ্যাসিবাদি সরকার রাষ্ট্রীয় যন্ত্র ব্যাবহার করে মানুষের মত প্রকাশের সব পথ রুদ্ধ করেছে। ছাত্রলীগের সন্ত্রাসী লেলিয়ে দিয়ে আমাদের শান্তিপূর্ণ সমাবেশে বাঁধা দিচ্ছে। জনবিচ্ছিন্ন এ সরকার নিজেদের স্বৈরশাসন চালিয়ে নিতে চারিদিকে ভয়ের আবহ সৃষ্টি করছে। দমন পিড়ন চালিয়ে প্রতিবাদী কণ্ঠ রোধ করার ব্যর্থ চেষ্টা করছে। তিনি বলেন, কোন ভয়ে আমরা পিছপা হবো না, যত বাঁধা আসুক স্বৈরাচারীদের দুঃশাসন অবসান না হওয়া পর্যন্ত রাষ্ট্র সংস্কার আন্দোলন চলবে।

`);printWindow.document.close(); }) .catch(error => console.error("Error loading print page:", error)); }); });