সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৭৭ পিস ইয়াবাসহ আফাজ উদ্দিন (৩৭) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ৬ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ রাত আনুমানিক ৯টার দিকে জালালাবাদ থানাধীন কুমারগাঁও বাসস্ট্যান্ড এলাকায় জনতা ব্যাংক পিএলসি, কুমারগাঁও শাখার সামনে সিলেট-সুনামগঞ্জ সড়কে অভিযান পরিচালনা করে মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় আফাজ উদ্দিনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৭৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আফাজ উদ্দিন কুমারগাঁওয়ের শেখপাড়া এলাকার এমাদ উদ্দিনের ছেলে।
এ ঘটনায় ৭ নভেম্বর জালালাবাদ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১০(ক) উপধারায় মামলা দায়ের করা হয়েছে।
পরে গ্রেপ্তার আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।