শনিবার দুপুরে গাজীপুরের টঙ্গীর ইজতেমা ময়দানে হেফাজত কর্মীদের অংশগ্রহণে আয়োজিত এক পরামর্শ সভা শেষে সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান বলেন, টঙ্গী ইজতেমা ময়দানে সাদপন্থীদের কোনো ইজতেমা কিংবা তাবলীগি কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না।
তিনি আরও বলেন, সাদপন্থীদের বিরুদ্ধে ২০১৮ ও ২০২৪ সালের হত্যা মামলায় দ্রুত তদন্ত শেষ করে অভিযোগপত্র বা চার্জশিট দাখিলের ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মহলের কার্যকর পদক্ষেপ দাবি করেন তিনি।