১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটে রেল যোগাযোগ বন্ধ

ডায়াল সিলেট ডেস্‌ক:-

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তালশহর রেলওয়ে স্টেশনে তিতাস কমিউটার ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারি স্টেশন মাস্টার অশোক চন্দ্র দাস জানান, দুপুরে ঢাকা থেকে আসা ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস কমিউটার ট্রেনটি তালশহর স্টেশনে ঢোকার পর ইঞ্জিনের পরবর্তী বগিটি লাইনচ্যুত হয়।

এ কারণে ডাউনলাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ স্থগিত রয়েছে। দুর্ঘটনাকবলিত বগিটি উদ্ধারের জন্য আখাউড়া জংশন থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। রেল কর্তৃপক্ষ আশা করছেন দ্রুত বগি উদ্ধার করে যোগাযোগ পুনরায় চালু করা সম্ভব হবে।

 

`);printWindow.document.close(); }) .catch(error => console.error("Error loading print page:", error)); }); });