জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের পীরেরগাঁও চন্দ্রহেদাদপুর গ্রামে সংঘটিত মর্মান্তিক হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শন করেছেন সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, পিপিএম। এ সময় তিনি নিহত ব্যক্তির শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের সান্ত্বনা দেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার বলেন, চাঞ্চল্যকর এই হত্যা মামলায় ইতোমধ্যে চারজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার করতে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জকে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। এছাড়া অপরাধীদের বিরুদ্ধে দ্রুত এবং কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা হবে বলে তিনি আশ্বাস দেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথপুর থানার এস আই অতিরিক্ত অফিসার ইনচার্জ (ওসি) নুর হোসেন এবং নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমানসহ জেলা ও থানা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, হত্যাকাণ্ডের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না এবং খুব শীঘ্রই সব আসামিকে আইনের আওতায় আনা হবে।।