সিলেট

সিলেটে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সিলেটে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সিলেট জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত ‘রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর প্রস্তুতি সভায় অংশগ্রহণ করেছেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য জনাব মোহাম্মদ আব্দুল মালিক।

আজ অনুষ্ঠিত এ সভায় টুর্নামেন্টের সার্বিক প্রস্তুতি, আয়োজন ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সিলেটের ক্রীড়াঙ্গনে ফুটবলের প্রসার, প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশ এবং তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার ক্ষেত্রে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।