সিলেট প্রতিনিধি:
সিলেটের মোগলাবাজার ইউনিয়নে শান্তি-শৃঙ্খলা রক্ষা ও যানজট নিরসনের লক্ষ্যে সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজকের এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আব্দুল মালিক।
সভায় মোগলাবাজার ইউনিয়নের সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, যানজট নিরসন এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং যানজট সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগ ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।