৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নবীগঞ্জের জাহিদপুর গ্রামে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডায়াল সিলেট ডেস্কঃ-

হবিগঞ্জে নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের  এক যুবকে নিজ রুমে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  নিহত এই যুবক পশ্চিম জাহিদপুর গ্রামের তানভীর আহমেদ (৩০) মৃত সিরাজ মিয়ার পুত্র ।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়,  শুক্রবার রাতের দিকে তানভীর নিজের রুমে ঘুমাতে যান। শনিবার সকাল ৯টার দিকে রুমের দরজা না খোলায় পরিবারের সদস্যরা ডাকাডাকি করেন।

কোনো সাড়া না পেয়ে জানালা ভেঙ্গে দেখা যায়, তিনি উড়না দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিলেন। খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই সুমন মিয়া ঘটনাস্থলে যান এবং মরদেহ উদ্ধার করে ।

সুরতহাল রিপোর্ট তৈরি করেন এবং ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন।পারিবারিক সূত্র জানায়, তানভীর কয়েক বছর যুক্তরাজ্যে অবস্থান করার পর দেশে ফিরে আসেন। বর্তমানে তিনি বিবিয়ানা গ্যাস ফিল্ডে কর্মরত ছিলেন।

দেশে ফেরার পর থেকেই তিনি হতাশাগ্রস্ত ছিলেন।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান এ তথ্যটি নিশ্চিত করে জানান মরদেহ উদ্ধার করা হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট আসার পর বিস্তারিত তথ্য জানানো হবে।

`);printWindow.document.close(); }) .catch(error => console.error("Error loading print page:", error)); }); });