১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বিএনপির ৮ নেতাকে দল থেকে বহিষ্কার

সিদ্ধান্ত অমান্য করার কারণে ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বিএনপির ৮ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

 

গতকাল শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সাক্ষরিত একটি পত্রে এ সিদ্ধান্ত জানানো হয়।

 

৮জন বহিষ্কিত নেতারা হলেন, সিলেট জেলাধীন জকিগঞ্জ উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম, যুগ্ম সম্পাদক মাসুক আহমদ, সদস্য রিপন আহমদ ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ

 

কানাইঘাট উপজেলার বিএনপির সহ-সভাপতি ওয়েছ আহমদ, সাংগঠনিক সম্পাদক খছরুজ্জামান পারভেজ, কোষাধ্যক্ষ আবুল বাশার, ২নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এবং ৯নং রাজাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হোসেন নিমারকেও দলীয় সিদ্ধান্ত অমান্য ও সংগঠন বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকায় তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়।