সিলেট মহানগর যুবদল নেতা সাজন তালুকদারের জন্মদিনে নেতাকর্মীদের শুভেচ্ছা

সিলেট প্রতিনিধি:

সিলেট মহানগর যুবদলের রাজপথের সাহসী অগ্রসৈনিক, অন্যায়ের কাছে আপসহীন ও আন্দোলন-সংগ্রামের পরিচিত মুখ, ২৯ নম্বর ওয়ার্ডের কৃতি সন্তান সাজন তালুকদারের জন্মদিনে তাকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।

জন্মদিন উপলক্ষে সাজন তালুকদারের সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী প্রচার দলের সিলেট জেলা যুগ্ম আহ্বায়ক সাঈদ খান মিলন, দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের সদস্য মো. হাবিবুর রহমান মিন্টু, সিলেট মহানগর যুবদল নেতা শাহীন আহমেদ, সিলেট মহানগর ছাত্রদল নেতা রেকি আহমদ সাহিব আহমেদ, দক্ষিণ সুরমা থানা যুবদলের ইসমাইল আব্দুল্লাহ শিহাব, ও ২৫নম্বর ওয়ার্ডের যুবদল নেতা জুবের আহমেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন, হায়দার ও তানবির সুমন, জুয়েল,সহ অন্যান্য নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত নেতাকর্মীরা সাজন তালুকদারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক জীবনের সাফল্য কামনা করেন এবং তার আগামী দিনের পথচলায় শুভকামনা জানান।

জন্মদিনের এই আয়োজনে নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।