১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শ্রীমঙ্গলে তেলবাহী ট্রেন লাইনচ্যুত: তেল সংগ্রহের হিড়িক

ডায়ালসিলেট ডেস্ক::

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সাতগাঁও এলাকায় তেলবাহী ওয়াগন লাইনচ্যুত হওয়ায় তেল ছড়িয়ে পড়েছে রেললাইনে ও আশপাশের এলাকায়। এই তেল সংগ্রহ করতে সেখানে ভিড় করছেন স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানান,  শত শত মানুষ তেল সংগ্রহ করছে। ট্রেনের বগিগুলোতে ডিজেল ছিল বলে তিনি ধারণা করছেন।

 

শ্রীমঙ্গল রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শাখওয়াত হোসেন জানান, সাতটি বগি লাইনচ্যুত হওয়ার পর সাধারণ মানুষ তেল সংগ্রহ করছে। বগিগুলোতে এক লাখ ৬০ হাজার লিটার অকটেন, ডিজেল ও কেরোসিন ছিল।

এর আগে এর আগে শনিবার (৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে ট্রেনটি সিলেট যাওয়ার পথে শ্রীমঙ্গলের সাতগাঁও এলাকায় লাইনচ্যুত হয়। এ ঘটনার পর থেকে এ প্রতিবেদন লিখা পর্যন্ত সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

এ/