সিলেট

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টেস্ট ম্যাচের নিরাপত্তায় পুলিশ কমিশনারের দিকনির্দেশনা

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টেস্ট ম্যাচের নিরাপত্তায় পুলিশ কমিশনারের দিকনির্দেশনা

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ জাতীয় পুরুষ ক্রিকেট দল ও ওয়েস্ট ইন্ডিজ জাতীয় পুরুষ ক্রিকেট দলের মধ্যকার আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট ম্যাচ উপলক্ষে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পুলিশ কমিশনার জনাব সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম।

বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) ম্যাচ চলাকালে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং দর্শক ও খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি।

এ সময় পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও আন্তঃসংস্থা সমন্বয় বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন পুলিশ কমিশনার।

পরে তিনি উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট ম্যাচ উপভোগ করেন।

এ সময় সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।