স্টাফ রিপোর্টার:
সিলেটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে লিডিং ইউনিভার্সিটির টুরিস্ট ক্লাবের উদ্যোগে ‘পর্যটন মেলা ২০২৬’।
আজ বুধবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাঙ্গণে আয়োজিত এ মেলার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক।
অনুষ্ঠানে বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাসজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
মেলায় বাংলাদেশের সমৃদ্ধ পর্যটনশিল্প, দেশের বিভিন্ন অঞ্চলের সংস্কৃতি, ঐতিহ্য ও দর্শনীয় স্থানগুলো নান্দনিকভাবে তুলে ধরা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দেশের পর্যটন সম্ভাবনা ও ঐতিহ্য সম্পর্কে আগ্রহ সৃষ্টির পাশাপাশি পর্যটনশিল্পের বিকাশে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়।