ডায়ালসিলেট ডেস্ক:হবিগঞ্জে এক ব্যবসায়ির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে হবিগঞ্জ সদর থানা পুলিশ লাশ প্রত্যয় রায় (৪৫) নামে ওই ব্যবসায়ীর উদ্ধার করে মর্গে প্রেরণ করে। প্রত্যায় রায় হবিগঞ্জ শহরের নয়াহাটি এলাকার প্রমোদ রায়ের ছেলে। তিনি চৌধুরী বাজার খোয়াই মুখ এলাকার সোনালী ট্রেডার্সের মালিক। হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে প্রত্যয় রায় দোকান খোলে দোকানের দুই কর্মচারিকে গোসল করতে পাঠান। গোসল করে এসে তারা প্রত্যয় রায়ের ঝুলন্ত লাশ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করে। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন- হবিগঞ্জ ব্যবসায়ি কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ শামছুল হুদাসহ ব্যবসায়িক নেতৃবৃন্দ। এ ব্যাপারে ব্যবসায়ি কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ শামছুল হুদা বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শ করেছি। বর্তমানে তার লাশ হবিগঞ্জ মর্গে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *