• প্রচ্ছদ
  • সিলেট
    • নগর পরিকল্পনা
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
    • মৌলভীবাজার
  • সারাদেশ
    • জাতীয়
    • রাজনীতি
  • সারা বিশ্ব
    • আন্তর্জাতিক
    • প্রবাস
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • স্বাস্থ্যবার্তা
  • ধর্ম
  • অন্যান্য
    • মুক্তমত
    • মানবসেবা
    • Youtube
    • Facebook
    • Terms & Conditions
    • EDITOR & PUBLISHER : Sohel   Ahmed
    • ডায়ালসিলেট যাত্রা
    • Contact Us
    • সম্পাদকীয় কলাম
    • About us
    • Dial sylhet

  • প্রচ্ছদ
  • সিলেট
    • নগর পরিকল্পনা
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
    • মৌলভীবাজার
  • সারাদেশ
    • জাতীয়
    • রাজনীতি
  • সারা বিশ্ব
    • আন্তর্জাতিক
    • প্রবাস
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • স্বাস্থ্যবার্তা
  • ধর্ম
  • অন্যান্য
    • মুক্তমত
    • মানবসেবা
    • Youtube
    • Facebook
    • Terms & Conditions
    • EDITOR & PUBLISHER : Sohel   Ahmed
    • ডায়ালসিলেট যাত্রা
    • Contact Us
    • সম্পাদকীয় কলাম
    • About us
    • Dial sylhet
  • প্রচ্ছদ
  • সিলেট
  • সারাদেশ
  • সারা বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • স্বাস্থ্যবার্তা
  • ধর্ম
  • অন্যান্য
শিরোনাম

৭ নভেম্বর দ্বিতীয়বার দেশ স্বাধীন হয়েছিল: ফখরুল

DialSylhet
DialSylhet প্রকাশ: July 14, 2021 12:27
  • শেয়ার করুন:
  • অ+
  • অ-

শেয়ার

  • ফেসবুকে শেয়ার করুন
  • লিংকডইনে শেয়ার করুন
  • ইমেইল করুন করুন
  • টুইটারে শেয়ার করুন
  • খবরের লিংক কপি করুন
  • হোয়াটসঅ্যাপে শেয়ার করুন

ডায়ালসিলেট ডেস্ক::  সিপাহী-জনতার অভ্যুত্থানেই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছিল বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।৭ নভেম্বর শনিবার সকালে শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর মহাসচিব এই মন্তব্য করেন।

তিনি বলেন, “৭ নভেম্বর সিপাহী জনতার অভ্যুত্থানের মাধ্যমেই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছিল। যে জাতীয়-আন্তর্জাতিক কারণে ৩ নভেম্বরে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গৃহবন্দী করা হয়েছিল, সেই চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে এদেশের দেশপ্রেমিক সিপাহী এবং জনগণ ৭ নভেম্বরে জিয়াউর রহমানকে মুক্ত করে দেশে সত্যিকার অর্থে স্বাধীনতাকে সুসংহত করেন। একই সঙ্গে গণতন্ত্রের যে পথ, সেই পথের নতুন সুচনা করেন।

“প্রকৃতপক্ষে ৭ নভেম্বর থেকেই এদেশে বহুদলীয় গণতন্ত্র এবং জনগণের শাসন প্রতিষ্ঠা করবার সুযোগ সৃষ্টি হয়েছিল এবং তার নেতৃত্ব দিয়েছিলেন শহীদ জিয়াউর রহমান।”

মির্জা ফখরুল বলেন, “আজকের এই দিনটি বর্তমান বাংলাদেশের প্রেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে দেশ একইভাবে ১৯৭৫ এর পূর্বে যে একদলীয় শাসনব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করা হয়েছিল, জনগণের অধিকারকে হরণ করা হয়েছিল। আজকে আবার ঠিক একই কায়দায় বাংলাদেশের জনগণের অধিকারকে হরণ করে গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে আওয়ামী লীগ জোর করে ক্ষমতা দখল করে বসে আছে।”

সকাল ১১টায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী দলের প্রতিষ্ঠাতার কবরে পুষ্পমাল্য অর্পণ করে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানান। তারা নেতার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। এরপর বিভিন্ন অঙ্গসংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন করা হয়।১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান স্বপরিবারের নিহত হওয়ার পর সেনা প্রধানের দায়িত্ব আসেন জিয়াউর রহমান। এরপর মুক্তিযুদ্ধে অন্যতম সেক্টর কমান্ডার খালেদ মোশাররফের নেতৃত্বে সেনাবাহিনীতে একটি অভ্যুত্থান হয়, জিয়া হন গৃহবন্দী।

৭ নভেম্বর মুক্তিযুদ্ধের আরেক সেক্টর কমান্ডার কর্নেল তাহেরের নেতৃত্বে পাল্টা অভ্যুত্থানে মুক্ত হন জিয়া। এর মধ্য দিয়ে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন জিয়া।

বিএনপি এই দিনকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস এবং জাসদ সিপাহী-জনতার অভ্যুত্থান দিবস হিসেবে পালন করে।

৭ নভেম্বর উপলক্ষ্যে ভোরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় অফিসে দলীয় পতাকা উত্তালন করেছে। দিবসটিকে সামনে রেখে প্রকাশ করেছে জিয়াউর রহমান ছবি সম্বলিত পোস্টার।

বিকাল তিনটায় রয়েছে ভার্চুয়াল আলোচনা সভা। দিবসটি উপলক্ষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন

১

ফোনে প্রাণনাশের হুমকি সাংবাদিক কাজী ফরিদ আহমদকে

২

বিপজ্জনক অপরাধীদের মুক্তি দেয়ার পরিকল্পনা: জনমত ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে

৩

মন্ত্রিসভার বৈঠকে নতুন বেতন কাঠামোর অনুমোদিত

৪

বিয়ে প্রত্যাখ্যান করায় ২২বছর পর প্রেমিকা ও শিশু সন্তানকে হত্যা

৫

লন্ডনে বাংলাদেশ নতুন হাইকমিশনার আব্দুল মুহিত

১

করোনা ভাইরাসে আক্রান্ত সিলেটের বরইকান্দির রুমেল আহমদ

২

সিলেটের যেসকল এলাকায় করোনার পজেটিভ আক্রান্ত

৩

ডায়াবেটিস কেন হয় ও এর মুক্তির উপায় (HEALTH CARE) : DSTV

৪

সিলেট ইন্টা.ভার্সিটি ছাত্রলীগ সাবেক সভাপতি সাগর করোনা আক্রান্ত

৫

সিলেট ওসমানী গেইটে অজ্ঞাত বৃদ্ধের লাশ, করোনার ভয়ে দীর্ঘ ১ঘন্টায় লাশটি ধরতে আসেনি কেউ

শিরোনাম নিয়ে আরও পড়ুন

ইতালিতে একই পরিবারের বাবা মা ও মেয়েকে ছুরিকাঘাত করে হত্যা

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটিকে নবকমিটিকে দায়িত্ব হস্তান্তর

চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে আটকের পর বিএনপি নেতার মৃত্যু

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন

Editor & Publisher : Sohel Ahmed
Zindabazar,Sylhet Bangladesh UK- Office Whitechapal ,London

+44 7388 097 677, dialsylhetnews@gmail.com/ dialsylhet@gmail.com

  • ডায়ালসিলেট পরিবার

স্বত্ব © ২০২৫ Dial Sylhet

  • About us
  • Contact Us
  • Dial sylhet
  • EDITOR & PUBLISHER : Sohel   Ahmed
  • Home
  • Privacy Policy
  • Terms & Conditions
  • ডায়ালসিলেট যাত্রা
  • মানবসেবা
  • সম্পাদকীয় কলাম
  • হোম

Developed By Creatique-Savvy