২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে ডায়াল সিলেট নিউজের ৮বর্ষপূর্তী পালিত

 

স্টাফ রিপোর্টার :: ব্যাপক আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে পালিত হল ডায়াল সিলেট নিউজের ৮ বর্ষপূর্তী অনুষ্টান।

 

বুধরার সন্ধ্যা ৭ ঘটিকায় যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে অবস্থিত লন্ডন এন্টারপ্রাইজ একাডেমী হলরুমে কেককাটা আলোচনা সভা ও এওয়ার্ড পরবর্তী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানের মধ্যদিয়ে বর্ষপূর্তী পালন করা হয়।

 

ডায়াল সিলেট এর বিগত ৮ বছরের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সারমর্ম পেশ করেন ডায়ালসিলেট নিউজ এর উপদেষ্টা শাহান চৌধুরী।

 

এতে স্বাগত বক্তব্য রাখেন টাওয়ার ডায়ালসিলেট এর উপদেষ্টা জগলুল খান । অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন তিলওয়াত করেন জাহিদ মিয়া।

 

অনুষ্টানের জেবৃন্নেছা হক ও তামান্না মিয়া’র যৌথ পরিচালনায় এবং ডায়ালসিলেট নিউজ এর সম্পাদক সোহেল আহমদ এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – টাওয়ার হ্যামলেটস

কাউন্সিলের সাবেক স্পিকার খালিস উদ্দিন , সাবেক ডেপুটি মেয়র মতিন উজ-জামান, সাবেক স্পিকার আহবাব হোসেন, সাবেক কাউন্সিলর কাহার চৌধুরী, সাবেক কাউন্সিলর তারেক খান।

 

অনুষ্টানে সভা শেষে যুক্তরাজ্যে বসবাসরত বিভিন্ন পেশার সফল ব্যক্তি ও প্রতিষ্টানকে ডায়ালসিলেট নিউজের পক্ষ থেকে ৩ব্যক্তি ও প্রতিষ্টানকে এওয়ার্ড প্রদান করা হয়।

 

সফল ব্যবসায়ী হিসেবে আবু বকর খান, আইন বিষয়ক সফল প্রতিষ্টান হিসেবে লুতফুর রহমান

“উদ্ভাবন এবং কৌশলগত বিপণন স্বীকৃতি” (পে-টেপ ) প্রতিষ্টিত ব্যবসায়ী সাহেদ উদ্দিন।

 

এওয়ার্ড প্রদান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়। এতে গান গেয়ে দর্শকদের আনন্দে সামিল হন যুক্তরাজ্যের স্বনামধন্য কন্ঠশিল্পী রোশনারা মনি, রানা খান , বিথি চৌধুরী।

উক্ত অনুষ্টানের বক্তব্য ও উপস্থিত ছিলেন, এটিএন বাংলা ইউকে হেড অব নিউজ সাংবাদিক সায়েম চৌধুরী, বাংলাদেশের প্রেসক্লাব ইউকে সভাপতি সাকির হোসাইন, কমিউনিটি এক্টিভিষ্ট ও বিশিষ্ট রাজনীতিবিদ শামিম আহমদ, লিটন আহমদ, সাংবাদিক আনসার উল্লাহ মিয়া, রাজনীতিবিদ সাংবাদিক মিজানুর রহমান মিরু, সাংবাদিক সুয়েজ মিয়া, রুহুল ইসলাম, শাহিন আহমদ, সাংবাদিক এ অলি রহমান আবু বকর খান, মাহমুদা বেগম, নিপা, বেগমসহ প্রমুখ।

 

সাংস্কৃতিক অনুষ্টান শেষে নৈশভোজনের মধ্যদিয়ে সমাপ্ত হয়।