৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট

এনএসআইয়ে কর্মরত শাবিপ্রবি সাবেক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

এনএসআইয়ে কর্মরত শাবিপ্রবি সাবেক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

ডায়ালসিলেট ::জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থায় কর্মরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাবেক শিক্ষার্থী ইয়াকুব আলী মিলনের ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ২০১১-১২ সেশনের শিক্ষার্থী ছিলেন।

আজ রবিবার (৭ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদুর রহমান।

তিনি জানান, রবিবার রাত ৯টার দিকে গলায় ফাঁস লাগানো অবস্থায় সুনামগঞ্জের বাঁধনপাড়া থেকে ইয়াকুব আলী মিলনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে? তিনি আত্মহত্যা করেছেন তা এখনও জানা যায়নি।

তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর ইউনিয়নের মাটিয়াইন গ্রামে। বর্তমানে সে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) কর্মরত ছিলেন। এদিকে তার মৃত্যুতে গভীরভাবে শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের পরিবার সদস্যরা।

ডায়ালসিলেট এম/