১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

কানাইঘাটে ১ লাখ ৬৫ হজার টাকার বিদেশী মদ জব্দ করলো র‍্যাব

ডায়ালসিলেট ডেস্ক::সিলেটের কানাইঘাট থেকে ৫৫ বোতল মদ অফিসার চয়েজ বিদেশী মদ জব্দ করেছে র‍্যাব। এসময় মাদককরবারি মো. শাহিন উদ্দিন (২০)-কে আটক করা হয়। সে উপজেলার বাউরবাগের নুর আহম্মদের ছেলে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় একটি দল কানাইঘাটের সুরাইঘাট এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাবের একটি দল।এসময় স্থানীয় গোরখপুর এলাকা থেকে ৫৫ বোতল অফিসার চয়েজ মদ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১ লাখ ৬৫ হাজার টাকা। এর সাথে জড়িত মাদককারবারি শাহিনকেও আটক করে র‍্যাব সদস্যরা।