২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

দিল্লির পথে প্রধানমন্ত্রী

ডায়ালসিলেট ডেস্ক::চারদিনের রাষ্ট্রীয় সফরে ভারতের নয়াদিল্লির উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকাল ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি চার্টার্ড ফ্লাইটে রওনা হন প্রধানমন্ত্রী। আজ দুপুর ১২টায় (বাংলাদেশ সময়) নয়াদিল্লির পালাম বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি। যেখানে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন ভারতের রেল ও বস্ত্র প্রতিমন্ত্রী দর্শনা বিক্রম এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরান।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে বাংলাদেশের সরকারপ্রধানের চারদিনের এ সফরে ব্যবসা-বাণিজ্য, জ্বালানি, অভিন্ন নদ-নদীর পানি বণ্টন ও রোহিঙ্গা সমস্যা সমাধানে সহযোগিতা আলোচ্যসূচির শীর্ষে থাকবে বলে জানা গেছে।
ডায়ালসিলেট এম/