প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

স্টাফ রিপোর্টার:

বিএনপি চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা তারেক রহমান, এমপির উপস্থিতিতে ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত আসনে উপনির্বাচনে নির্বাচিত ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত মহিলা আসন (মহিলা-২৩) থেকে নির্বাচিত সংসদ সদস্য এলিজা জামান শপথ গ্রহণ করেছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) বেলা ১২টায় জাতীয় সংসদ সচিবালয়ের স্পিকারের কার্যালয়ে তাঁদের শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি।

শপথ গ্রহণ শেষে তাঁরা সংসদীয় রীতি অনুযায়ী সংসদ সচিবের কক্ষে শপথ বইয়ে স্বাক্ষর করেন।

শপথ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এমপি, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, চিফ হুইপ, অন্যান্য হুইপ, সংসদ সদস্য এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।