বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বিইউপি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

রোববার (১৫ নভেম্বর) সকালে বঙ্গভবনে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল-আলম রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

সাক্ষাৎকালে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি জানান, বর্তমানে বিইউপিতে সাইবার সিকিউরিটি, ন্যানো টেকনোলজি ও ডেটা সায়েন্সসহ চাকরির বাজারের চাহিদাসম্পন্ন বিভিন্ন বিষয়ে পাঠদান করা হচ্ছে।

এ ছাড়া দেশীয় ও আন্তর্জাতিক চাকরির বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতাসহ প্রয়োজনীয় পেশাগত দক্ষতা উন্নয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

এ সময় বিইউপির আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান উপাচার্য। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, প্রেস সচিব এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।