ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগেন দাবিতে সাম্প্রতিক বিক্ষোভ ঘিরে ‘রেজিম চেঞ্জ’ বা সরকার পরিবর্তনের দাবি পাল্টা দাবির মধ্যে এবার মুখ খুলেছেন ক্ষমতাসীন বিজেপির আদর্শিক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত। মঙ্গলবার সকালে বার্ষিক বিজয়া দশমীর ভাষণ দিতে গিয়ে সাম্প্রতিক এই ইস্যুতে কথা বলেন তিনি।
বিশ্বের বিভিন্ন দেশের সাম্প্রতিক আন্দোলনের প্রসঙ্গ টেনে ভাগবত বলেন, ফ্রান্স, আলবেনিয়া এবং সম্প্রতি বাংলাদেশ ও নেপালে যে ধরণের ‘সহিংসতা ও বিশৃঙ্খলা’ দেখা গেছে, ভারতেও ঠিক তেমনই কিছু ঘটানোর অপচেষ্টা চালানো হচ্ছে। তবে এই ধরণের চেষ্টা ভারতে সফল হবে না বলে সাফ জানিয়ে দেন তিনি।
চলমান আন্দোলন ও আন্তর্জাতিক পরিস্থিতির দিকে ইঙ্গিত করে আরএসএস প্রধান বলেন, ‘পশ্চিমে এক বিশাল ঝড় বয়ে গেছে। ফ্রান্স, বাংলাদেশ এবং নেপালে কী ঘটেছে তা আমরা দেখেছি। ভারতেও রেজিম চেঞ্জ বা ক্ষমতার পরিবর্তন ঘটানোর মতো একই ধরণের অপচেষ্টা অব্যাহত রয়েছে, তবে ভারতে কোনো সরকার পরিবর্তন (রেজিম চেঞ্জ) হবে না। কারণ ভারত আজ এক দৃঢ় সংকল্প নিয়ে