২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বিশিষ্ট সমাজসেবক আক্রম আলী দেশে আসছেন  আগামীকাল

ডায়ালসিলেট ডেস্ক ::বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও মরহুম জবান উল্লাহ হাফিজিয়া মাদ্রাসা ও প্রাইমারী এন্ড হাইস্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব আক্রম আলী আগামী ২০ ফেব্রুয়ারি দেশে আসছেন।

এদিকে বিশিষ্ট এই সমাজসেবকের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথ থানার অলংকারি ইউনিয়নের টেংরা বাঘমারা গ্রামের বাড়ীতে নানা আয়োজন করেছেন গ্রামবাসী। পাশাপাশি মরহুম জবান উল্লাহ হাফিজিয়া মাদ্রাসা এন্ড হাই স্কুল পরিচালক কমিটির পক্ষ থেকেও নানা আয়োজন করা হয়েছে।
যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব আক্রম আলী দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হিসেবে কাজ করে যাচ্ছেন। প্রবাসে থেকেও জন্মভূমি বাংলাদেশের টানে ও এদেশের মানুষের কল্যাণে প্রতিনিয়ত মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন। এলাকার সকল সামাজিক ও ক্রীড়া সংগঠনকে অর্থ ও পরামর্শ দিয়ে যাচ্ছেন এখনও।
বিশিষ্ট সমাজসেবক যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব আক্রম আলী সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, মানুষ মানুষের জন্য, আর জীবন জীবনের জন্য। তাই আমি সব সময় দেশের মানুষের জন্য কাজ করেছি। করোনাকালীন সময়েও বাংলাদেশের মানুষের পাশে ছিলাম, এখনও আছি। আমার এলাকার মানুষের জীবনমান উন্নয়নে আমি সব সময় আন্তরিক। এবারও দেশে এসে তাদের জন্য আরো বড় কিছু করতে চাই। একজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।
শনিবার এক প্রেসবিজ্ঞপ্তিতে মরহুম জবান উল্লাহ হাফিজিয়া মাদ্রাসা ও প্রাইমারী এন্ড হাইস্কুলের সহকারি পরিচালক মো. জাকির আহমদ প্রতিবেদকে জানান, আলহাজ্ব আক্রম আলী আমার চাচা। তিনি মানবতার ফেরিওয়ালা হিসেবে এলাকার মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। বৈশ্বিক মহামারি করোনার সময়ে বিদেশের মাটিতে কষ্টে দিনযাপন করলেও দেশের অসহায় মানুষের জন্য কাজ করে গেছেন প্রতিনিয়ত। চাচা আক্রম আলী আরো জানান, দেশে আসার দু‘তিনদিন পর গণমাধ্যম কর্মীদের সাথে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে তাঁর এবারে সকল মানবিক কার্যক্রমের পরিকল্পনা জানাবেন। পাশাপাশি তিনি সব সময় আমার সাথে মোবাইলের মাধ্যমে যোগাযোগ রাখতেন এলাকার উন্নয়নে। আমি আমার চাচা আক্রম আলীর সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। বিজ্ঞপ্তি