মাহা- ক্রীড়া উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী

সিলেটে সাংবাদিকদের সংগঠন ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের  অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর আড়াইটায়   প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।

বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তর থেকে প্রকাশিত সফরসূচি অনুযায়ী, ওই দিন সরকারি সফরে সিলেটে আসবেন বাণিজ্যমন্ত্রী। সফরকালে তিনি সিলেট সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে নিরাপদ পানি নিশ্চিত করতে পানির ফিল্টার বিতরণ এবং কৃষকদের মধ্যে ট্রাক্টর বিতরণ করবেন। দুপুর ১টায় নগরের তালতলায় সিলেট ফায়ার স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এ ছাড়া বিকেল ৩টায় সিলেট রেজিস্ট্রি মাঠে জেলা ও মহানগর যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ ও র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।

সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে বিমানযোগে সিলেট থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন মন্ত্রী।