ডায়ালসিলেট ডেস্ক::সিলেট নগরের শিববাড়ি এলাকা থেকে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।আটককৃতরা হলেন-মোলাবাজার থানার পাঠানপাড়া এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে মো. রুবেল আহমদ (৩২) ও সুনামগঞ্জের দোয়াবাজারের মোহাম্মদপুর গ্রামের মৃত রফিক মিয়ার ছেলে এবং বর্তমানে- জৈনপুর, সিরাজ মিয়ার কলোনীর বাসিন্দা আঙ্গুর হোসেন।
অভিযানের সময় তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি ও মিডিয়া) বি এম আশরাফ উল্ল্যাহ তাহের বলেন-আটককৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। এরা জকিগঞ্জ সীমান্তবর্তী এলাকা হতে পাইকারী দরে ক্রয় করে এনে সিলেট শহরের বিভিন্ন এলাকার মাদক সেবীদের নিকট খুচরা ও পাইকারী দরে বিক্রি করে থাকে। উক্ত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
ডায়ালসিলেট এম/৪