৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শ্রীমঙ্গলে ভয়াবহ অগ্নিকান্ডের বসতঘর পুড়ে ছাই  

মনজু বিজয় চৌধুরী॥  মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলার ৬নং আশীদ্রোন ইউনিয়নে খোশবাস গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে বলে জানাগেছে।
স্থানীয় ও ফায়ার সার্ভিসসূত্রে জানা যায় ২৬ মার্চ রবিবার রাত সাড়ে ১০টায় উপজেলার আশীদ্রোন ইউনিয়নে আশীদ্রোন খোশবাস গ্রামে মোবাশির মিয়ার বশতঘরে ভয়াবহ এ অগ্নিকা-ের ঘটনা ঘটে।মূহুর্তে আগুন ছড়িয়ে পড়ে পুরো বশতবাড়িতে।ঘরে থাকা লোকজন বেরিয়ে পড়লেও আগুনে পুড়ে যায় সব আসবাবপত্র।স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের ১’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।তবে আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।ক্ষতিগ্রস্ত মোবাশির মিয়া বলেন,বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়।আগুনে স্বর্নালংকার,আসবাবপত্র ও ধান, চালসহ সবই পুড়ে ছাই হয়ে গেছে।এতে আনুমানিক ৬০/৭০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব-অফিসার আবু তাহের বলেন,আমরা প্রাথমিক ধারণা করছি বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে।অগ্নিকা-ের ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত না করে বলতে পারবো না ।তবে অগ্নিকান্ডের  বসতঘর পুড়ে যাওয়া ব্যক্তি যদি চান তাহলে আমরা তদন্ত করতে পারি ।তদন্তে পর বলা যাবে ক্ষতির পরিমান ।