আন্তর্জাতিক

সৌদির বিমানবন্দরে বিধিনিষেধের প্রভাব বাংলাদেশের ১০৩ ফ্লাইটে, ভোগান্তিতে ১৫৭৭৯ যাত্র

সৌদির বিমানবন্দরে বিধিনিষেধের প্রভাব বাংলাদেশের ১০৩ ফ্লাইটে, ভোগান্তিতে ১৫৭৭৯ যাত্র

 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়ে আছেন সৌদি আরবগামী যাত্রীরা।

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে পরিচালনাগত বিধিনিষেধের কারণে বিভিন্ন এয়ারলাইনসের ১০৩টি ফ্লাইটের কার্যক্রমে প্রভাব পড়েছে। এর মধ্যে সরাসরি ফ্লাইট ৪২টি এবং ট্রানজিট ফ্লাইট ৬১টি। এসব ফ্লাইটের কারণে এখন পর্যন্ত ১৫ হাজার ৭৭৯ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন।

সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী, সরাসরি ফ্লাইট পরিচালনাকারী এয়ারলাইনসগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৭টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ৮টি এবং রিয়াদ এয়ারের ৭টি ফ্লাইট প্রভাবিত হয়েছে।

অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২২টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৮টি, সালামএয়ারের ৭টি, ফ্লাইদুবাইয়ের ৬টি, এয়ার ইন্ডিয়ার ৩টি এবং ইজিপ্টএয়ারের ১টি ফ্লাইট প্রভাবিত হয়েছে।

এ বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ কাউছার মাহমুদ জানান, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে বিধিনিষেধের কারণে ফ্লাইট চলাচলে পরিবর্তন বা বিঘ্ন ঘটলে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ সময়সূচি জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে যাত্রীদের।