দক্ষিণ সুরমায় ভারতীয় টমেটোসহ আটক ২

সিলেটের দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে ৬ লাখ ৫৮ হাজার টাকা মূল্যের অবৈধ ভারতীয় টমেটো ও একটি ট্রাকসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ২টা ২৫ মিনিটের দিকে দক্ষিণ সুরমা থানাধীন রশিদপুর পয়েন্ট এলাকায় চেকপোস্ট পরিচালনাকালে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, এসআই (নিঃ) সাজ্জাদ হোসেন শাওনের নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকা মেট্রো-ট-১৬-৪৭৯৯ নম্বরের একটি ট্রাকে তল্লাশি চালায়। এ সময় ৩৭৬টি প্লাস্টিকের ক্যারেটে থাকা ৯ হাজার ৪০০ কেজি অবৈধ ভারতীয় টমেটো জব্দ করা হয়। জব্দ করা টমেটোর আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৫৮ হাজার টাকা।

এ ঘটনায় গ্রেপ্তার দুজন হলেন রাজশাহীর দামকুড়া থানার হরিপুর গ্রামের মিনারুল ইসলাম (৩৮) ও সোহাগ (১৮)।

পুলিশ আরও জানায়, এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় মামলা করা হয়েছে। পরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।