ডায়ালসিলেট ডেস্ক::ওসমানীনগরের আসন্ন সাদিপুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে চার প্রার্থী বুধবার দুপুরে উপজেলা নির্বাচন অফিসে মনোনয়পত্র দাখিল করেছেন। প্রার্থীদের স্ব স্ব মনোনয়নপত্র গ্রহণ করেন উপজেলা রিটানিং কর্মকর্তা আবু লায়েছ দুলাল।
মনোয়নপত্র দাখিলকারীরা হচ্ছে-আওয়ামী লীগের প্রার্থী মুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমদ, বিএনপিপ্রার্থী আব্দুর রব আল-মামুন, লন্ডন মহানগর আওয়ামী লীগ নেতা (স্বতন্ত্র) মো. গোলাম কিবরিয়া, স্বতন্ত্র প্রার্থী আব্দুল আজিজ।
মনোনয়পত্র দাখিলের সময় উপজেলা আওয়ামী লীগ, বিএনপি নেতাকর্মী ও স্বতন্ত্র প্রার্থীদের সমর্থকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব চলতি বছরের ১৩ জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে চেয়ারম্যান পদটি শূন্য হয়। পরবর্তীতে নির্বাচন কমিশন এ ইউনিয়নে উপ-নির্বাচন ঘোষণা করেন। ২৩ সেপ্টেম্বর ছিলো মনোনয়পত্র দাখিলের শেষ দিন। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৩ অক্টোবর, বাছাই ২৬ সেপ্টেম্বর। আগামী ২০ অক্টোবর এ ইউনিয়নে চেয়ারম্যান পদে ভোট গ্রহণ হবে।