dav
উৎসব মুখর পরিবেশে কোচ মাইক্রোবাস বাস মিনিবাস লালাবাজার শাখার উপনির্বাচন চলছে।সদস্যরা জানান আমরা সুন্দর একটা পরিবেশে ভোট প্রদান করতে পারতেছি কোন ঝামেলা হচ্ছেনা। সুন্দর একটা পরিবেশে আমরা ভোট দিতে পেরে আমরা আনন্দিত। সেই সাথে তারা জেলার নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস সড়ক পরিবহন শ্রমিক রেজি: বি -১৪১৮ এর অন্তর্ভুক্ত লালাবাজার শাখার (২০২২-২০২৫)শ্রমিক উপ-কমিটির ত্রি বার্ষিক উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে আজ ৬ সেপ্টেম্বর মঙ্গলবার। ভোটারেরা সকাল থেকে বিকাল ৪ টা পর্যন্ত তারা তাদের ভোট দিতে আসেন। এ সময় জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন,সহকারী নির্বাচন কমিশনার ও সিলেট জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন,সহকারী নির্বাচন কমিশনার ও সিলেট জেলা কমিটির সহ- সম্পাদক মো.মাহবুব মিয়া,প্রিসাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন মো.সেলিম আহমদ ও কার্যকরী সদস্য মো. আলাউদ্দিন মিয়া। এসময় আরও উপস্থিত ছিলেন,সিলেট জেলার বাস মিনিবাস এর প্রচার সম্পাদক মো.হারিছ মিয়া, সদস্যবৃন্দ প্রমুখ।