২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট

কোচ মাইক্রোবাস বাস মিনিবাস লালাবাজার শাখার উপনির্বাচন অনুষ্ঠিত

কোচ মাইক্রোবাস বাস মিনিবাস লালাবাজার শাখার উপনির্বাচন অনুষ্ঠিত dav

এমরান ফয়ছল ;;বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস সড়ক পরিবহন শ্রমিক রেজি: বি -১৪১৮ এর অন্তর্ভুক্ত লালাবাজার শাখার  (২০২২-২০২৫)শ্রমিক উপ-কমিটির  ত্রি বার্ষিক উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে আজ  ৬ সেপ্টেম্বর মঙ্গলবার। ভোটারেরা সকাল থেকে বিকাল ৪ টা পর্যন্ত তারা তাদের ভোট প্রদান শুরু করেন।লালাবাজার শাখার উপ-নির্বাচনে  প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১৩ জন প্রার্থী তারা হলেন,সভাপতি পদে লড়ছেন মো.আলতাফ হোসেন মখন মিয়া, শাহিন উদ্দিন,সহ-সভাপতি পদে, আব্দুস শহীদ, চেরাগ আলী, সাধারণ সম্পাদক পদে,জাকির হোসেন , শামীম আহমদ, সহ-সাধারণ সম্পাদক পদে, জাবেল আহমদ, আব্দুল কাদির,সাংগঠনিক পদে,আক্তার আলী, বেলাল আহমদ, কোষাধ্যক্ষ পদে,মো.জলিল উদ্দিন, খালেদ মিয়া ও মেম্বার সেলিম আহমদ। নির্বাচন পরিচালনা করেন সিলেট জেলা নেতৃবৃন্দরা।নির্বাচন পরিচালনায় ছিলেন, সহকারী নির্বাচন কমিশনার ও সিলেট জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক  আলী আকবর রাজন,সহকারী নির্বাচন কমিশনার ও সিলেট জেলা কমিটির সহ- সম্পাদক মো.মাহবুব মিয়া,প্রিসাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন মো.সেলিম আহমদ ও কার্যকরী সদস্য মো. আলাউদ্দিন মিয়া। এসময় আরও উপস্থিত ছিলেন,সিলেট জেলার বাস মিনিবাস এর প্রচার সম্পাদক মো.হারিছ মিয়া, ও রাজনীতিবীদ ও বিশিষ্ট সমাজসেবী  লায়েক আহমদ জিকু ও লালাবাজার শাখার সদস্যবৃন্দ।