১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

গৃহবধূকে গণধর্ষণের দায় স্বীকার করেছে অর্জুন

ডায়ালসিলেট;;

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে গণধর্ষণের দায় শিকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে ছাত্রলীগ নেতা অর্জুন লষ্কর। সে গণধর্ষণের সাথে জড়িত ছিল বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

শুক্রবার বিকালে ৫ দিনের রিমান্ড শেষে তিনজনকে আদালতে হাজির করে পুলিশ। পরে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক জিহাদুর রহমানের আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয়। এছাড়াও ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার জন্য বিচারকের খাস কামরায় রয়েছেন আসামি সাইফুর ও রবিউল।

জানা যায়, শনিবার মামলায় রিমান্ডে থাকা আসামি রাজন, আইনুল ও মুহিবুর রহমান রনিকে রিমান্ড শেষে আদালতে নেয়ার কথা রয়েছে।