ডায়ালসিলেট ;:
সিলেট-ঢাকা মহাসড়কের নাজিরবাজারে সড়ক দুর্ঘটনায় এক রিকশাচালক নিহত হয়েছেন। মৃত ব্যক্তির নাম শামিম মিয়া (৪৫)। তিনি বিশ্বনাথ উপজেলার বৈরাগীবাজার এলাকার মৃত তরিক মিয়ার ছেলে। বুধবার (২৩ জুন) রাত ৯টায় সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার নাজিরবাজারে রাস্তার পাশ দিয়ে পায়ে হেটে যাওয়ার সময় বেপরোয়া গতির একটি পিকআপ ভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই ওই রিকশাচালক মারা যান।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, ওই রিকশাচালক নাজিরবাজারের একটি কলোনিতে ঘর ভাড়া করে পরিবার নিয়ে থাকতেন এবং রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
পুলিশ জানায়, রাত ৯টার দিকে নাজিরবাজারে মহাসড়কের পাশ দিয়ে হেটে যাচ্ছিলেন শামিম মিয়া। এসময় সিলেটগামী একটি পিকআপ ভ্যান শামিমকে চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলেই শামিম মিয়া মারা যান।
খবর পেয়ে দক্ষিণ সুরমা থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এম/