২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রবাস

বিএনপি নেতাকর্মীদের উপর পুলিশি হামলার নিন্দা জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপি সভাপতি এমএ মালিক

বিএনপি নেতাকর্মীদের উপর পুলিশি হামলার নিন্দা জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপি সভাপতি এমএ মালিক

 

ডায়ালসিলেট ডেস্ক :: গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং বিদ্যুতের লোডশেডিংয়ের প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভোলায় রবিবার ( ৩১ জুলাই ) শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বিনা উসকানিতে বর্বরোচিতভাবে হামলার প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপি সভাপতি ও বিএনপি জাতীয় কমিটির অন্যতম সদস্য এমএ মালিক।

 

রবিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

 

 

এমএ মালিক বলেন, বর্তমান ফ্যাসিস্ট আওয়ামী সরকার তাদের পেটোয়া বাহিনী পুলিশদেরকে দিয়ে  বিনা উসকানিতে বিএনপি নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা চালিয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

 

 

বর্তমানে বাংলাদেশে মানুষ হত্যা কায়েম করতে চায় শেখ হাসিনার অবৈধ সরকার। এই অবৈধ আওয়ামীলীগ সরকার এখন এতটাই বেপরোয়া যে, জনগণের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে। এখন তারা সন্ত্রাস, হত্যা , হামলা-মামলাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এমনকি ‘গুম, খুন, মানবাধিকার লঙ্ঘনসহ মানুষের ভোটাধিকার হরণের ঘটনায় এই সরকার বিশ্বব্যাপী ব্যর্থতার পরিচয় দিয়েছে।’

 

 

তিনি আরো বলেন, অচিরেই এ সরকারের পতনের ঘণ্টা বেজে উঠবে। জনগণদের সাথে নিয়ে এই সরকারের পতন না ঘটাতে পারলে ভবিষ্যতে মানুষের জান-মালের নিরাপত্তা ভয়াবহভাবে বিপন্ন হবে।

 

 

 নিহত  স্বেচ্ছাসেবক দলের কর্মী আবদুর রহিম ও শতাধিক নেতাকর্মীদের উপর পুলিশের এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। সময়ে আসলে প্রত্যেকটির জবাব আওয়ামীলীগ অবৈধ সরকারকে এর মাশুল দিতে হবে।

 

 

একইসাথে  বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমানের উপর মিথ্যা মামলার তীব্র নিন্দা জানাই।