১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটের সাংবাদিক জগতের অভিভাবক আজিজ আহমদ সেলিম আর নেই

সিলেটের সাংবাদিক জগতের অভিভাবক সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক উত্তরপূর্ব পত্রিকার প্রধান সম্পাদক ও বাংলাদেশ টেলিভিশনের সিলেট প্রতিনিধি আজিজ আহমদ সেলিম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)।

রবিবার রাতে সিলেট সিএমএইচ-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। প্রবীণ সাংবাদিক আজিজ আহমদ করোনা ভাইরাসের কোভিড-১৯ আক্রান্ত ছিলেন।

সিলেট নগরীর মজুমদারী এলাকার বাসিন্দা ছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৭ বছর। তিনি স্ত্রী, তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।  তাঁর মৃত্যুতে সিলেটের সাংবাকিমহলে নেমে এসেছে শোকের ছায়া । মরহুমের নামাজের জানাজা পরবর্তী সময়ে জানানো হবে।