সিলেট

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে জগন্নাথপুরে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে জগন্নাথপুরে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে র‍্যালি, আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের দুর্যোগ মোকাবিলা বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইসলাম উদ্দিন। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা শিমুল আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ।

আলোচনা সভায় বক্তারা বলেন, যেকোনো দুর্যোগের প্রাথমিক আঘাত লাগে প্রতিটি ঘরে। তাই দুর্যোগ থেকে জীবন ও সম্পদ রক্ষায় ব্যক্তি ও পারিবারিক পর্যায় থেকে সচেতনতা তৈরি করতে হবে। সঠিক প্রস্তুতি ও সচেতনতাই পারে দুর্যোগের ঝুঁকি বহুলাংশে কমিয়ে একটি দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হোরায়রা ছাদ, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম এ মুকিত, আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) আজিজুল ইসলাম, জগন্নাথপুর থানার উপ-পুলিশ পরিদর্শক নূর হোসেন, জগন্নাথপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী সতীশ গোস্বামী, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, জগন্নাথপুর পৌর বিএনপির আহ্বায়ক সালাহ্ উদ্দিন মিটু, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট জগন্নাথপুর উপজেলা শাখার আহবায়ক বাপ্পু রায়, জগন্নাথপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বিজন রায় ও সাধারণ সম্পাদক বিভাস দেসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ।