সুনামগঞ্জের জগন্নাথপুর কালবেলার ৪ র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে কেক কাটেন প্রধান অতিথিরা।
‘সত্য, সাহস, সুন্দর’ এই প্রত্যয় নিয়ে সুনামগঞ্জের জগন্নাথপুরে দেশের বহুল প্রচারিত কালবেলা পত্রিকার গৌরবের ৪ বছরপূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় সভাপতিত্ব করেন জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক তাজ উদ্দিন আহমেদ। সভায় স্বাগত বক্তব্য রাখেন কালবেলার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি গোবিন্দ দেব , জগন্নাথপুর প্রেসক্লাবে সাংস্কৃতিক সম্পাদক আমিনুল হক সিপন
এর পরিচালনায় সঞ্চালনায় এতে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ ও জ্বালানি সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সুনামগঞ্জ ৩ আসনের সাংসদ সদস্য কয়ছর আহমেদ এমপি। জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসলাম উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার ভুমি মহসীন উদ্দিন, সুনামগঞ্জ জেলা বিএনপি সদস্য এমএ মুকিত আহমেদ। যুক্তরাজ্য বিএনপির সদস্য মির্জা লিকছন। জগন্নাথপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, বক্তব্য রাখেন, জগন্নাথপুর প্রেসক্লাবে সহ সভাপতি আব্দুল হাই,, সাংবাদিক আলী আহমেদ। উপজেলা দুর্যোগ ও এান অধিদপ্তরের কর্মকর্তা শিমুল আলী, আবাসিক প্রকৌশলী বিদুৎ আজিজুর রহমান আজাদ। সাংবাদিক রায়হান আহমেদ, বিএনপি নেতা দিলু মিয়া, মকবুল হোসেন, প্রমুখ।
আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় জগন্নাথপুর কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন পত্রিকার সংবাদ কর্মীরাসহ স্থানীয় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা কালবেলা পত্রিকা ও পত্রিকার সম্পাদক, প্রকাশক, সাংবাদিক, কলাকুশলীদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ‘আঁধার পেরিয়ে স্লোগানকে লালন করে চার বছর আগে নবযাত্রা শুরু করেছিল কালবেলা। বিগত ৪ বছরে পত্রিকাটি সব পাঠকের চাহিদা পূরণ করে অব্যাহত প্রকাশনায় নিজেদের সক্ষমতা জানান দিয়েছে। এই সময়ে পত্রিকাটি ব্যাপক পাঠকপ্রিয়তাও অর্জন করেছে। সম্পাদকীয় নীতিমালায় পত্রিকাটি নিরপেক্ষতার স্বাক্ষর রেখেছে। অল্প সময়ে সবমহলে সমাদৃত হয়েছে।’
বক্তারা প্রত্যাশা ব্যক্ত করে বলেন, ‘আগামীতেও একইভাবে প্রকাশনায় এগিয়ে চলবে কালবেলা। আর এগিয়ে রাখবে মা, মাটি ও মানুষকে।’আলোচনা সভা শেষে প্রধান অতিথি প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে উদ্বোধন করেন।