১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চার চিকিৎসকসহ ওসমানীর ল্যাবে ১৬ জনের করোনা শনাক্ত

ডায়ালসিলেট::

সিলেট বিভাগের তিন জেলায় ১৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজ শুক্রবার (৬ নভেম্বর) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়।

ওসমানী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. শিশির রঞ্জন চক্রবর্তী জানান, আজ ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

শনাক্তদের মধ্যে সিলেট জেলায় ১৩ জন, সুনামগঞ্জ জেলায় ২ জন এবং মৌলভীবাজার জেলার ১ জন রয়েছেন বলেও জানান তিনি।

এ/